সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

শস্য নিয়ে ইউক্রেনের বন্দর ছাড়ল আরও তিনটি জাহাজ

Paris
Update : শনিবার, ৬ আগস্ট, ২০২২

ঐতিহাসিক চুক্তির আওতায় শস্য নিয়ে আরও তিনটি জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে। গতকাল শুক্রবার তুর্কিয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আলজাজিরার ও তাসের। ইস্তান্বুলের জয়েন্ট কোঅরডিনেশ সেন্টার জানায়, দুটি জাহাজ চর্নমোর্স্কে বন্দর ও একটি জাহাজ ওদেসা বন্দর থেকে যাত্রা শুরু করেছে।এ সেন্টার রাশিয়া, ইউক্রেন, তুর্কিয়ে ও জাতিসংঘের কর্মকর্তা দ্বারা পরিচালিত। এ তিনটি জাহাজে মোট ৫৮ হাজার টন ভুট্টা বহন করা হচ্ছে। তুর্কিয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে জানায়, পানামার পতাকাবাহী নাভি স্টারে বহন করা হয়েছে ৩৩ হাজার টন ভুট্টা। যা ইউক্রেন থেকে যাবে আয়ারল্যান্ড। এটি ছেড়েছে ওদেসা বন্দর থেকে। পথে ইস্তান্বুলের জয়েন্ট কোঅরডিনেশ সেন্টারে এ জাহাজ পরীক্ষা করে দেখা হবে। দ্বিতীয় জাহাজ মাল্টার পতাকাবাহী রোজেনে বহন করা হচ্ছে ১৩ হাজার টন ভুট্টা। এটি ছেড়েছে চর্নমোর্স্কে বন্দর থেকে। যা যাবে ব্রিটেনে। একটি যৌথ মনিটরিং টিম এটি পর্যবেক্ষণ করেছে। তৃতীয় জাহাজটি তুর্কিয়ের। পোলারেন্ট নামের ওই জাহাজে বহন করা হয়েছে ১২ হাজার টন ভুট্টা। রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই ইউক্রেনের বন্দর হয়ে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর জাতিসংঘ ও তুর্কিয়ের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শস্য রপ্তানি পুনরায় শুরুর জন্য একটি চুক্তি হয়। এর আওতায় চলতি মাসের প্রথম দিন সিয়েরা লিওনের পতাকাবাহী রাজোনি ২৭ হাজার টন ভুট্টা নিয়ে লেবাননের উদ্দেশে ওদেসা বন্দর ছাড়ে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris