সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

ভারতে ৩০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হলো এক সিরিঞ্জ দিয়ে

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

একটি সিরিঞ্জ ব্যবহার করে ৩০ শিক্ষার্থীকে করোনাভাইরাস থেকে সুরক্ষার টিকা দেওয়ার অভিযোগে ভারতে এক স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দেশটির মধ্যাঞ্চলের রাজ্য মধ্য প্রদেশে ঘটেছে এ ঘটনা। খবর বিবিসির। সাগর জেলার বিদ্যালয়ে কোভিড-১৯ থেকে সুরক্ষার জন্য শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছিল। সেখানেই ঘটেছে এ ঘটনা। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য ‘এক সুই, এক সিরিঞ্জ একবার ব্যবহার করা যাবে’ এমন নীতি ঘোষণা করেছিল। দেশটি ইতোমধ্যে নাগরিকদের ২.০৩ বিলিয়ন কোভিড-১৯ ভ্যাকসিন দিয়েছে। এইচআইভির মতো রোগের বিস্তার এড়াতে একবার ব্যবহারযোগ্য সিরিঞ্জ ব্যাপকভাবে ব্যবহৃত হয় ভারতে। যদিও, হাসপাতালে সরঞ্জামের অভাবে এক সিরিঞ্জ কয়েকবার ব্যবহারের ঘটনা আগেও ঘটেছে। যে স্বাস্থ্যকর্মী একই সিরিঞ্জ ব্যবহার করে শিক্ষার্থীদের টিকা দিয়েছেন তার নাম জীতেন্দ্র রায়।

তিনি জানান, তাকে একটি মাত্র সিরিঞ্জ দেওয়া হয়েছিল স্বাস্থ্য বিভাগ থেকে এবং তিনি আদেশ পালন করেছেন মাত্র। টিকা পাওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা বিষয়টি জানার পর বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ করেন। এর পর যখন রাজ্যের কর্মকর্তারা ওই বিদ্যালয়ে পৌঁছান তখন জীতেন্দ্র পালিয়ে যান এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। রাজ্যের স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে জীতেন্দ্রর বিরুদ্ধে মামলা করেছে। এ ছাড়া টিকাদান অভিযানের জন্য সরঞ্জাম পাঠানোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় কংগ্রেসের মুখপাত্র রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। চীনের পর ভারত দ্বিতীয় দেশ যেখানে করোনা থেকে সুরক্ষার জন্য দুই বিলিয়নের বেশি টিকা দেওয়া হয়েছে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris