সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

বিশ্বের বয়স্ক দৈত্যাকার পুরুষ পান্ডার মৃত্যু

Paris
Update : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

এফএনএস : বিশ্বের সবচেয়ে বয়স্ক দৈত্যাকার পুরুষ পান্ডার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার হংকংয়ের একটি বিনোদন পার্কের চিড়িয়াখানায় এর মৃত্যু হয়। খবর বিবিসির। ওই পান্ডাটির নাম ছিল অ্যান অ্যান। তার বয়স হয়েছিল ৩৫ বছর।অ্যান অ্যান ও জিয়া জিয়াকে (নারী পান্ডা) ১৯৯৯ সালে চীনের কেন্দ্রীয় সরকার হংকংকে উপহার দিয়েছিল। ওশেন পার্ক কর্তৃপক্ষ জানায়, সম্পূর্ণরূপে কঠিন খাবার গ্রহণ বন্ধ করা এবং শুধুমাত্র পানি ও ইলেক্ট্রোলাইট পানীয়ের উপর নির্ভর করার আগে পান্ডার খাদ্য গ্রহণ ক্রমান্বয়ে হ্রাস পেয়েছিল। ওশেন পার্ক করপোরেশনের চেয়ারম্যান পাওলো পং বলেন, অ্যান অ্যান আমাদের জন্য অসংখ্য হৃদয়-উষ্ণ মুহূর্ত নিয়ে এসেছে। তার চতুরতা ও খেলাধুলা আমরা খুব মিস করব। শিচুয়ানে জন্ম নেওয়া অ্যান অ্যান তার সঙ্গীর সঙ্গে ১৯৯৯ সালে হংকংয়ে আসে। তার নারী সঙ্গী জিয়া জিয়া ৩৮ বছর বয়সে ২০১৬ সালে মারা যায়। সে ছিল সবচেয়ে বয়স্ক নারী পান্ডা। ওশেন পার্ক চিড়িয়াখানায় বর্তমানে ইং ইং এবং ল ল নামে দুটি পান্ডা রয়েছে। স্বাভাবিকভাবে বনে থাকলে পান্ডারা গড়ে ২০ বছরের কম সময় বাঁচে। তবে বন্দি অবস্থায় তারা বাঁচে আরও বেশি সময়।


আরোও অন্যান্য খবর
Paris