সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

স্পেন-পর্তুগালে গরমে ১১৬৯ জনের মৃত্যু

Paris
Update : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

এফএনএস : গত ১০ থেকে ১৮ জুলাই পর্যন্ত স্পেনে দাবদাহের কারণে ৫১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল গত শুক্রবারই মৃত্যু হয়েছে ২৭৩ জনের। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। অপরদিকে পর্তুগালের অবস্থা আরও ভয়াবহ। সেদেশের ৭ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত দাবদাহে মৃত্যু হয়েছে ৬৫৯ জনের। তবে গত মঙ্গলবার পর্তুগালের তাপমাত্রা হ্রাস পেয়েছে। যদিও মঙ্গলবার জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। অত্যধিক তাপমাত্রার ফলে দাবানলের সৃষ্টি হচ্ছে। এতে তাপ আরও বেড়ে যাচ্ছে। পর্তুগাল ও স্পেনে ভয়াবহ দাবানলের কারণে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। দক্ষিণ ফ্রান্সে দাবানল ২৭ হাজার একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। দাবানলে সেদেশের প্রায় ১৪ হাজার মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৫টি বিভাগের জন্য রেড অ্যালার্ট এবং আরও ৫১টি বিভাগের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। কোপার্নিকাস মনিটরিং সার্ভিস জানিয়েছে, জুন ও জুলাইয়ে দাবানলের ফলে স্পেনে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়েছে, তা ২০০৩ সাল থেকে দেশটিতে মোট কার্বন নিঃসরণের সমান।


আরোও অন্যান্য খবর
Paris