সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

ন্যাটো প্রসঙ্গে যা বললেন পুতিন

Paris
Update : শনিবার, ২ জুলাই, ২০২২

এফএনএস : ইউক্রেনের প্রতি ন্যাটোর অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতির প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন জোটের ‘সাম্রাজ্যবাদী উচ্চাকাক্সক্ষার’ তীব্র সমালোচনা করেছেন। তুর্কমেনিস্তান সফরে তিনি বলেন, ন্যাটোর নেতৃস্থানীয় দেশগুলো চায় তাদের আধিপত্য বিস্তার করতে। মাদ্রিদে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে যতদিন প্রয়োজন হয় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। রাশিয়ার হামলা প্রতিহতে সহায়তার জন্য দেশের সেনাবাহিনীকে আধুনিকীকরণ করার কথা জানিয়েছে দেশগুলো, এমনকি পশ্চিমা নিরাপত্তার জন্য রাশিয়াকে ‘সরাসরি’ হুমকি হিসেবে অ্যাখায়িত করেছে ন্যাটো। ইউক্রেনকে সহায়তা এবং রাশিয়াকে চাপে রাখা নিয়ে গত দু’দিন মাদ্রিদে ন্যাটো জোটের আলোচনার টেবিল ছিল গরম। এ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেন, ইউক্রেন এবং দেশটির জনগণের মঙ্গল পশ্চিম ও ন্যাটোর লক্ষ্য নয়, বরং তাদের নিজস্ব স্বার্থ রক্ষার একটি উপায়। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এক বিরল স্বীকারোক্তি দিয়েছেন। বুধবার তিনি স্বীকার করেন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)-কে সম্প্রসারণের একটি সুযোগ তিনি দিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোকে নিজেদের লাগামের মধ্যে রাখতে যুক্তরাষ্ট্র নিজের বৈদেশিক প্রভাবকে কাজে লাগাচ্ছে। সূত্র: ইউরোনিউজ ডট।


আরোও অন্যান্য খবর
Paris