সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

কলম্বিয়ায় জেলে আগুনে ৫১ জন বন্দির মৃত্যু

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

এফএনএস : কলম্বিয়ার একটি জেলে গত মঙ্গলবার সকালে আগুনের ঘটনা ঘটেছে। জেল কর্তৃপক্ষের দাবি, বন্দিদের দাঙ্গার ফলেই আগুন লেগেছে। এতে মৃত্যু হয়েছে ৫১ জনের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে। সরকারি কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ যাতে না আসতে পারে, সেজন্য বন্দিদের একাংশ গদিতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু তারা বুঝতে পারেনি, গদিতে আগুন লাগিয়ে দেওয়ার পরিণতি কী হবে। এই জেলে ১২০০ এর মতো বন্দি আছে। যেখানে আগুন লেগেছিল, সেখানে ১৮০ জন বন্দি ছিল। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দিরা পালাবার চেষ্টা করেনি, তবে তারা নিজেদের মধ্যে দাঙ্গাহাঙ্গামা করছিল। বিচারমন্ত্রী উইলসন রুইজ জানিয়েছেন, একজন বন্দি রেগে গিয়ে গদিতে আগুন ধরিয়ে দেয়। সেখান থেকেই এতবড় ঘটনা ঘটে। কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট টুইট করে বলেছেন, তিনি মৃতদের পরিবারকে সহানুভূতি জানাচ্ছেন।

 

আর প্রেসিডেন্ট-ইলেক্ট গুস্তাভো পেট্রো বলেছেন, সরকারের জেল-নীতি নিয়ে পুনর্বিবেচনা করতে হবে। তিনি বলেছেন, কলম্বিয়ায় জেলকে প্রতিশোধ নেওয়ার জায়গা হিসাবে দেখা হয়। জেলে এত বেশি বন্দি রাখা হয় যে, সমস্যা দেখা দেয়। সেনা ও পুলিশ এখন জেল ঘিরে রেখেছে। কর্তৃপক্ষ এখনো মৃতদেহ বাইরে আনার অনুমতি দেয়নি। তবে কারা বেঁচে আছেন, সেই তালিকা পড়ে শোনানো হয়েছে। জেলের বাইরে বন্দিদের পরিবারের মানুষ জড়ো হয়েছেন। এক বন্দির মা টিভি চ্যানেলকে জানিয়েছেন, তার ছেলের অবস্থা সম্পর্কে তিনি কিছুই জানেন না। পরিবারের মানুষ জেল কর্তৃপক্ষের ব্যাখ্যা মানতে রাজি নন। এক নারীর বক্তব্য, বন্দিরা মারা যাবেন জেনেও গদিতে আগুন লাগাবে, এই ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয়।


আরোও অন্যান্য খবর
Paris