সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

সৌদি আরবের চার বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

এফএনএস : চলতি বছরের পবিত্র হজ শেষ না হওয়া পর্যন্ত সৌদি আরবের চারটি বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। হাজিদের আগমন নিরাপদ করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এদিকে, হজে অংশ নেয়ার জন্য বিদেশি মুসল্লিদের স্বাগত জানাচ্ছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তেলভিত্তিক অর্থনীতি থেকে বের হয়ে নিজেদের পর্যটননির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে ভিশন-২০৩০ ঘোষণা করে সৌদি আরব। ভ্রমণ ভিসা সহজ হওয়ায় দেশটিতে প্রতিবছর কয়েক লাখ বিদেশি নাগরিক আসেন। তবে আসন্ন হজ সামনে রেখে মুসল্লিদের আগমন নিরাপদ করার পাশাপাশি সঠিক সেবা দেয়ার লক্ষ্যে মক্কা, মদিনা, ইয়ানবু ও তায়েব বিমানবন্দরে এক মাসের জন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

 

তবে দেশটির অন্য সব বিমানবন্দর এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এরইমধ্যে সব পর্যটন কোম্পানি ও ট্যুর অপারেটরদের এ চারটি বিমানবন্দরে পর্যটকদের টিকিট বুকিং দেয়া থেকে সাময়িকভাবে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। করোনা মহামারির সংকট কাটিয়ে চলতি বছর দেশি-বিদেশি ১০ লাখ মুসল্লি নিয়ে পবিত্র হজ পালনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাংলাদেশ থেকে এ বছর ৬০ হাজার হাজি হজে অংশ নেয়ার কথা রয়েছে। এরইমধ্যে সৌদিতে এসে পৌঁছেছেন প্রায় ৪৫ হাজারের মতো বাংলাদেশি।এদিকে, হজ করতে এসে সৌদি আরবে সাত বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন পুরুষ ও নারী ২ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris