সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

চলন্ত গাড়িতে মা-মেয়েকে ধর্ষণ করে ফেলে দেওয়া হলো খালে

Paris
Update : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

এফএনএস : রাতে বাড়ি ফেরার পথে চলন্ত গাড়িতে মা ও ছয় বছরের মেয়েকে ধর্ষণ করে গাড়ি থেকে তাদের খালে ফেলে দেওয়া হয়। ভারতের হরিদ্বারের রুরকিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি ধর্মীয় স্থান থেকে গত রোববার রাতে বাড়ি ফিরছিলেন এক নারী ও তার ছয় বছরের মেয়ে। রাস্তায় সোনু নামে এক ব্যক্তি গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন ওই নারীকে। সেই সময় গাড়িতে ছিলেন সোনুর আরও কয়েকজন বন্ধু। এরপরই চলন্ত গাড়িতে ওই নারী ও তার মেয়েকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে।

 

ঘটনার পর একটি খালে তাদের ফেলে দেন অভিযুক্তরা। খাল থেকে কোনো অবস্থায় বেঁচে ফিরে ওই নারী থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তবে গাড়িতে ঠিক কতজন ব্যক্তি ছিলেন, তা স্পষ্ট করে বলতে পারেননি ওই নারী। শুধুমাত্র সোনুর নাম উল্লেখ করেন তিনি। তার দাবি, গাড়ি চালাচ্ছিলেন সোনু। রুরকির সিভিক হাসপাতালে ওই নারী ও তার মেয়েকে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris