সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

ইরান সফরে যাচ্ছেন পুতিন

Paris
Update : রবিবার, ২৬ জুন, ২০২২

এফএনএস : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইরান সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে দিমিত্রি পেসকভ এ কথা জানান। তবে কবে নাগাদ পুতিন এ সফরে যাচ্ছেন তা এখনও নির্ধারণ করা হয়নি। খবর তেহরান টাইমসের। পুতিনের ইরান সফর এবং ‘আস্তানা’ ফরম্যাটের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে ক্রেমলিনের মুখপাত্র বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে তিনি (পুতিন) অবশ্যই সেখানে সফরে যাবেন, তবে সঠিক তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।’

 

আস্তানা সম্মেলনের মতো একটি সম্মেলনের আয়োজন করতে পারে ইরান। সেখানে পুতিন অংশ নেবেন বলে জানা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান গত বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনেও তেহরানে ইরান, রাশিয়া ও তুরস্কের অংশগ্রহণে একটি ত্রিদেশীয় সম্মেলনের পরিকল্পনার কথা বলেছেন। করোনার মহামারি ছড়িয়ে পড়ার আগেই এ সম্মেলন আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে কয়েক দফা এ সম্মেলন স্থগিত করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris