সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

তানোরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ৯ বছর পর গ্রেফতার

Paris
Update : শুক্রবার, ২৪ জুন, ২০২২

তানোর সংবাদদাতা : রাজশাহীর তানোর থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ৯ বছর পর ঢাকা থেকে আটক করেছে তানোর থানা পুলিশ। জানা গেছে, মানবপাচার মামলায় আটকৃত ওই ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আজাদ (৪০) তানোর উপজেলার কামারগাঁ ইউপির ভবানীপুর গ্রামের বাক্কার আলীর পুত্র। তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, মানব-পাচার মামলায় আদালত কর্তৃক ১০ বছরের সাজা প্রাপ্ত আসামী আজাদ ৯ বছর ধরে রাজধানী ঢাকায় আত্মগোপন করে ছিলো।

 

গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ রানার দিক নির্দেশনায় গত বুধবার বেলা ১১ টার দিকে রাজধানী ঢাকার পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে তানোর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টার সময় আটককৃত আজাদ কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris