সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

নির্জন কারাবাসে অং সান সু চি

Paris
Update : শুক্রবার, ২৪ জুন, ২০২২

এফএনএস : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে নির্জন কারাবাসে নেওয়া হয়েছে। রাজধানী নেপিডোতে সেনানির্মিত কারাগারে তাকে স্থানান্তর করা হয় বলে গতকাল বৃহস্পতিবার ক্ষমতাসীন সামরিক জান্তার এক মুখপাত্র জানিয়েছেন। মুখপাত্র জাও মিন তুন এক বিবৃতিতে বলেছেন, ‘ফৌজদারি আইন অনুযায়ী… (অং সান সু চিকে) গত বুধবার থেকে কারাগারে নির্জন কারাগারে রাখা হয়েছে।’ গত বছর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন সু চি। এরপর থেকে সু চি রাজধানীর একটি অজ্ঞাত স্থানে গৃহবন্দী ছিলেন।

 

তার সঙ্গে বেশ কয়েকজন গৃহকর্মী ও তার পোষা কুকুরটি ছিল। ৭৭ বছরের সু চিকে শুধুমাত্র জান্তা আদালতে তার বিচারের শুনানিতে অংশ নেওয়ার জন্য ওই বাড়ি থেকে বের করা হতো। সু চি ইতোমধ্যে দুর্নীতি, সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি, কোভিড- ১৯ এর নিয়ম লঙ্ঘন এবং একটি টেলিযোগাযোগ আইন ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত তাকে এ পর্যন্ত ১১ বছরের সাজা দিয়েছে। এর আগে জান্তা শাসনের অধীনে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে নিজের বাড়িতে দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন সু চি।


আরোও অন্যান্য খবর
Paris