সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু

Paris
Update : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

এফএনএস : বৃষ্টি ও বন্যাকবলিত ভারতের বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত থেকে গত রোববারের মধ্যে মারা গেছেন তারা। এ দুর্ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার শোক প্রকাশ করেছেন। গতকাল সোমবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভি জানায়, বিহারের মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মৃত প্রত্যেক পরিবারের জন্য ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

মুখ্যমন্ত্রী নিতীশ কুমার টুইট করে লিখেছেন, ভাগলপুরে ৬ জনের মৃত্যু হয়েছে। বৈশালীতে মৃত ৩, খাগাড়িয়ায় ২, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গেরে একজন করে মৃত্যু হয়েছে। দুজনের মৃত্যু হয়েছে বাঙ্কায়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে মৃতদের পরিজনকে।


আরোও অন্যান্য খবর
Paris