সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

মাঝ আকাশে ১৮৫ আরোহী নিয়ে দিল্লিগামী বিমানে আগুন

Paris
Update : সোমবার, ২০ জুন, ২০২২

এফএনএস : মাঝ আকাশে দিল্লিগামী স্পাইস জেটের একটি যাত্রীবাহী বিমানে আগুন লাগার খবর পাওয়া গেছে। বিমানে ১৮৫ জন আরোহী ছিলেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, আগুন লাগার পরপরই দ্রুত অবতরণ করায় ক্রুসহ যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। গতকাল রোববার স্পাইস জেটের বিমানটি ক্রুসহ ১৮৫ আরোহী নিয়ে পাটনা থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যায়। মাঝ আকাশে হঠাৎ বিমানের সঙ্গে পাখির আঘাত লাগলে বাঁ পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, বিহারের পাটনায় দ্রুত নিরাপদে অবতরণ করানো হয় বিমানটিকে। এভিয়েশন নিয়ন্ত্রক ডিজিসিএ সূত্র জানায়, বিমানটিতে একটি পাখির আঘাত লাগে। এমন ঘটনার কারণে প্রায়ই ইঞ্জিনে আগুন লেগে যায়। পাইলট ইঞ্জিন বন্ধ করে নিরাপদে অবতরণ করে বিমানটিকে।সূত্রের খবর, টেক-অফের পরই এসজি৭২৫ মডেলের বিমানের ডানায় প্রথমে আগুন দেখতে পান স্থানীয়রা। তারপরই বিমানবন্দরে খবর দেওয়া হয়। পাটনার কর্মকর্তা চন্দ্রশেখর সিং বলেন, ‘বিমান নিরাপদে অবতরণ করেছে। সবাই নিরাপদে আছেন’।


আরোও অন্যান্য খবর
Paris