সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

ইউক্রেনের শহরে রুশ ভাষার ওপর নিষেধাজ্ঞা জারি

Paris
Update : সোমবার, ২০ জুন, ২০২২

এফএনএস : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর নিকোলায়েভের স্কুলে রুশ ভাষা নিষিদ্ধ হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। খবর রুশ বার্তা সংস্থা তাসের। প্রতিবেদনে জানানো হয়েছে, নিকোলায়েভের শিক্ষা প্রতিষ্ঠানে রাশিয়ান ভাষা নিষিদ্ধ করার পক্ষে সিটি কাউন্সিলের নির্বাহী কমিটির ভোট হয়। গত শুক্রবার ভোটে এই সিদ্ধান্ত পাস হয়।

 

সিটি কাউন্সিলের সদস্য ইয়েকাতেরিনা স্টোকোলিয়াস ফেসবুকে লিখেছেন, নিকোলায়েভ আগামী ১ সেপ্টেম্বর থেকে রাশিয়ান ভাষায় আর কোনো কোর্স, ক্লাব বা শিক্ষাক্রম চলবে না। এদিকে রাশিয়ান সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন বলছে, হামলার আগে থেকেই ইউক্রেনে রুশ ভাষা ও শিল্পকর্মের ওপর বিধিনিষেধ চাপানো হচ্ছিল। ২০১৯ সালের মার্চ মাসে রাশিয়ার ৪০টি শিল্পকর্মের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কিয়েভ।


আরোও অন্যান্য খবর
Paris