সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

ছোট শিশুদের জন্য ফাইজার ও মডার্নার অনুমোদন যুক্তরাষ্ট্রের

Paris
Update : রবিবার, ১৯ জুন, ২০২২

এফএনএস : মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সবচেয়ে ছোট শিশুদের ফাইজার ও মডার্নার তৈরি কোভিড-১৯ টিকা ব্যবহারের জন্য গত শুক্রবার জরুরি অনুমোদন দিয়েছে। খবর এএফপি’র। মার্কিন এ সংস্থা ছয় মাস থেকে পাঁচ বছর বয়সের শিশুদের জন্য মডার্নার দুই ডোজ এবং ছয় মাস থেকে চার বছর বয়সের শিশুদের জন্য ফাইজারের তিন ডোজ টিকা দেয়ার ছাড়পত্র দিয়েছে। তাদের অনুমোদন বিশ্বব্যাপী সর্বোচ্চ মানদণ্ড বিবেচনা করা হয়ে থাকে।

 

এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আজ হচ্ছে আমেরিকাজুড়ে মা-বাবা ও পরিবারের জন্য বড় পরিত্রাণের দিন।’ তিনি আরো বলেন, ভ্যাকসিন গ্রহণ করা ছোট শিশুরা ‘আমাদের দেশকে নিরাপদভাবে সামনের দিকে এগিয়ে নেয়া অব্যাহত রাখতে সহায়তা করবে।’ এফডিএ প্রধান রবার ক্যালিফ একইভাবে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, সবচেয়ে ছোট শিশুদের জন্য এসব ভ্যাকসিন কোভিড-১৯ এর মারাত্মক ছোবল থেকে রক্ষা করবে।


আরোও অন্যান্য খবর
Paris