সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

গাঁজা চোরাচালানে রাশিয়ায় মার্কিন কূটনীতিককে ১৪ বছরের কারাদণ্ড

Paris
Update : রবিবার, ১৯ জুন, ২০২২

এফএনএস : গাঁজা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মস্কোয় যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক মার্ক ফোগেলকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন রাশিয়ার একটি আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। খবরে বলা হয়, মার্ক ফোগেল মস্কোয় যুক্তরাষ্ট্র দূতাবাসে কাজ করতেন। গ্রেপ্তার হওয়ার সময় তিনি ওই শহরের একটি প্রতিষ্ঠানে ইংরেজি ভাষার শিক্ষক ছিলেন। মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনে গ্রিনারের শুনানি যে আদালতে চলছে সেখানেই সাজা দেওয়া হয় ফোগেলকে। যুক্তরাষ্ট্রের অনেক জায়াগায় গাঁজা বৈধ কিন্তু রাশিয়ায় অবৈধ। মস্কোর শহরতলি খিমকির একটি আদালত বিবৃতিতে জানান, আমেরিকার নাগরিক ফোগেল দোষী সাব্যস্ত হয়েছেন।

 

ইংরেজি ভাষার ওই শিক্ষক ‘বড় আকারের গাঁজা চোরাচালানে’ জড়িত। তার কাছে ‘বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া গাঁজার বড় আকারের অবৈধ মজুত ছিল’। ৬০ বছর বয়সি ফোগেল আইনজীবীদের জানান, ২০২১ সালের ১৫ আগস্ট যখন তিনি শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে ধরা পড়েন তখন তার লাগেজে ১৭ গ্রাম গাঁজা ছিল। স্থানীয় কর্তৃপক্ষ ফোগেল কতটুকু গাঁজা বহন করছিলেন সে বিষয়ে কিছু জানায়নি। তাবে রাশিয়ার আইন অনুযায়ী, গাঁজার পরিমাণ অন্তত ১০০ গ্রামের বেশি হলে তাকে ‘বড় চালান’ বলা হয়। ফোগেল বলেন, মেরুদণ্ডের অস্ত্রোপচারের পর চিকিৎসক আমাকে গাঁজা সেবনের পরামর্শ দিয়েছেন। গাঁজা রাশিয়ায় অবৈধ বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না।

 

রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানায়, ফোগেল গাঁজা চোরাচালান, মজুত, পরিবহন, উৎপাদন ও প্রক্রিয়াকরণের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। তার সাজার খবর এমন সময় এল যখন খিমকির আদালত গ্রিনারের শুনানির তারিখ পিছিয়েছেন। রাশিয়ার জেলে যুক্তরাষ্ট্রের বহু নাগরিক সাজা ভোগ করছে। যুক্তরাষ্ট্রের জেলেও রয়েছে রাশিয়ার বহু নাগরিক। চলতি বছরের এপ্রিলে দুই দেশ বন্দি হস্তান্তরে রাজি হয়। এরপর যুক্তরাষ্ট্রের সাবেক এক নৌসেনাকে মুক্তি দেয় রাশিয়া। যুক্তরাষ্ট্রও মুক্তি দিয়েছে রুশ এক পাইলটকে, যিনি ২০১০ সাল থেকে জেলে ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris