সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

এভারেস্ট বেস ক্যাম্প সরিয়ে নিতে চায় নেপাল

Paris
Update : শনিবার, ১৮ জুন, ২০২২

এফএনএস : বৈশ্বিক উষ্ণতা এবং মানুষের কার্যকলাপে দিনদিন জায়গাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার কারণে এভারেস্ট বেস ক্যাম্প সরিয়ে নিতে চায় নেপাল। ২০২৪ সাল নাগাদ তারা বেস ক্যাম্পটি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। খুম্বু হিমবাহের ওপর বেস ক্যাম্পটি অবস্থিত। বসন্তে পর্বতারোহণের মৌসুমে দেড় হাজার মানুষ এটি ব্যবহার করেছে। নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী বিবিসিকে বলেছেন, তুলনামূলক কম উচ্চতায় একটি নতুন স্থান পাওয়া যাবে; যেখানে সারা বছর বরফ থাকে না। বর্তমান বেস ক্যাম্পটি পাঁচ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে ক্রমাগত বরফ গলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে হিমবাহটি।

 

পর্বতারোহীদের অভিযোগ, ক্যাম্পে ঘুমানোর সময়ও বরফধসের আতঙ্কে থাকতে হয়। তারানাথ বলেছেন, বেস ক্যাম্পের জন্য বাছাই করা নতুন জায়গাটি বর্তমান ক্যাম্প থেকে ২০০ থেকে ৪০০ মিটার নিচে। সারা বছর সেখানে তুষারপাতও হয় না। তিনি আরো বলেছেন, ইতোমধ্যে বেস ক্যাম্প স্থানান্তরের প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে চলছে দফায় দফায় আলোচনা ও পরামর্শ। এর আগে ২০১৮ সালে লিডস ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, প্রতিবছর ৯৫ লাখ কিউবিক মিটার পানি হারাচ্ছে খুম্বু হিমবাহ। সূত্র : বিবিসি।


আরোও অন্যান্য খবর
Paris