সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

পাকিস্তানে চা পান কমানোর আহ্বান জানালেন মন্ত্রী

Paris
Update : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

এফএনএস : পাকিস্তানে ভাসমান অর্থনীতিকে চাঙা করতে সাধারণ জনগণকে চা পানের পরিমাণ কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন দেশটির পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল। রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। গতকাল বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আহসান ইকবাল বলেন, পাকিস্তানকে যেহেতু চা আমদানি করতে হয়, তাই এর পেছনে যথেষ্ট পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। এ অবস্থায় দেশের মানুষ কিছুদিন চা কম খেলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। তিনি বলেন, ‘এক থেকে দুই কাপ চা কম পান করার জন্য সবাইকে অনুরোধ করবো। কারণ আমরা ঋণ করে চা আমদানি করি।’

আহসান ইকবাল এটাও বলেন যে, দিনে যত কম কাপে চুমুক দেওয়া যাবে পাকিস্তানের আমদানি ব্যয় তত কম হবে। চা আমদানিতে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তান। গত বছর ৬০ কোটি ডলারেরও বেশি মূল্যের চা আমদানি করে দেশটি। বিভিন্ন জরিপের তথ্য বলছে, পাকিস্তানে গড়ে একজন মানুষ প্রতি বছর এক কেজি পরিমাণে চা পান করেন। তবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের দ্রুত পতন ও উচ্চ আমদানি খরচ কমাতে এমন আহ্বান জানালেন মন্ত্রী। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ব্যবসায়ীদেরকে দোকানপাট স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে বন্ধ করারও পরামর্শ দেন তিনি। এদিকে, চা পান কমানো নিয়ে মন্ত্রীর এ বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে সংশয় প্রকাশ করছেন দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে।

তবে এর পরিবর্তে বিকল্প উপায় বের করার কথাও বলছেন কেউ কেউ। দেশটির কম বৈদেশিক মুদ্রার রিজার্ভ সব ধরনের আমদানির পণ্যের ওপর প্রভাব ফেলেছে। এরইমধ্যে ২৬টির মতো পণ্য আমদানিতে বিধিনিষেধ জারি করেছে শাহবাজ সরকার। চলতি বছর এপ্রিলে অনাস্থা ভোটে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির নতুন প্রধানমন্ত্রী হন শাহবাজ শলিফ। কয়েক মাসের ব্যবধানে অর্থনৈতিক সংকট শাহবাজ সরকারকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। যদিও দেশটির অর্থনৈতিক পরিস্থিতির জন্য ইমরান খানকেই দায়ী করছে শাহবাজ সরকার।


আরোও অন্যান্য খবর
Paris