সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

সৌদিতে দুপুরে কাজ নিষিদ্ধ

Paris
Update : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

এফএনএস : কর্মীদের সুস্থতা ও নিরাপত্তার দিক বিবেচনা করে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়। তীব্র গরমের কারণে দেশটিতে মধ্য দুপুরে বাইরে সূর্যের আলোয় কাজ করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।প্রতিবেদনে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত বাইরে কাজ করা যাবে না।

গতকাল বুধবার থেকে আগামী তিন মাস কার্যকর থাকবে।গ্রীষ্মের মাসগুলোতে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়। নিষেধাজ্ঞার সময় শ্রমিকদের কাজের সময়ের রূপরেখা ঠিক করা এবং সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। যারা এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ১৯৯১১ নম্বর বা মন্ত্রণালয়ের অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে বলা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris