সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

ইউক্রেনে আরও ভারী অস্ত্র পাঠানোর আহবান জানালেন ন্যাটো প্রধান

Paris
Update : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

এফএনএস : ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ গত মঙ্গলবার বলেছেন, পূর্ব ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অগ্রযাত্রার মোকাবেলার জন্য পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে আরও ভারী অস্ত্র পাঠাতে হবে। একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আগে ন্যাটো জোটের মিত্র সাত শীর্ষ নেতার বৈঠকের পরে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ‘হ্যাঁ, ইউক্রেনের জন্য আরও ভারী অস্ত্র পাঠাতে হবে।’

স্টলটেনবার্গ বলেন, ন্যাটো ইতোমধ্যেই সরবরাহের ‘পদক্ষেপ বাড়িয়েছে’ এবং কর্মকর্তারা গতকাল বুধবার ব্রাসেলস এ ভারী অস্ত্রসহ আরো সহায়তা সমন্বয় করতে বৈঠক করবেন। তিনি বলেন, এতে ইউক্রেন নৃশংস রুশ আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম হবে। ইউক্রেন বারবার পশ্চিমের কাছে ভারী অস্ত্র সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে, অস্ত্র সরবরাহে ব্যর্থতার জন্য কিয়েভ কিছু ইউরোপিয়ান নেতার সমালোচনা করে বলেছে, মস্কোর বাহিনীকে হটাতে তাদের অস্ত্রের প্রয়োজন।


আরোও অন্যান্য খবর
Paris