সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

যুক্তরাষ্ট্রে লাখো মানুষের বিক্ষোভ

Paris
Update : সোমবার, ১৩ জুন, ২০২২

এফএনএস : টেক্সাসে গত মাসের গণগুলির ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর আগ্নেয়াস্ত্র আইনের আহ্বান জানাতে যুক্তরাষ্ট্রজুড়ে গত শনিবার লাখো মানুষ বিক্ষোভ করে। আগ্নেয়াস্ত্র নিরাপত্তা বিষয়ক সংগঠন ‘মার্চ ফর আওয়ার লাইভস’ (এমএফওএল) দেশজুড়ে গত শনিবার প্রায় ৪৫০টি সমাবেশের পরিকল্পনা করেছিল। পার্কল্যান্ড স্কুলের ২০১৮ সালের গণগুলি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা সংগঠনটির প্রতিষ্ঠাতা। সংগঠনটি বলেছে, অব্যাহতভাবে মানুষের মৃত্যুর মধ্যে তারা রাজনীতিবিদদের চুপ করে বসে থাকতে দেবে না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিক্ষোভকে সমর্থন করেছেন। তিনি কংগ্রেসকে ‘সাধারণ বুদ্ধিতেই যা আসে’ সে রকম আগ্নেয়াস্ত্র নিরাপত্তা আইন পাস করার আহ্বান জানিয়েছেন। টেক্সাস অঙ্গরাজ্যের উভালদে রব এলিমেন্টারি স্কুলে গত ২৪ মে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু এবং দুই প্রাপ্তবয়স্ক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে নতুন করে আগ্নেয়াস্ত্র আইনে কড়াকড়ির দাবি উঠেছে। ‘মার্চ ফর আওয়ার লাইভস’ বলছে, রাজনৈতিক নেতাদের নিষ্ক্রিয়তা আমেরিকানদের হত্যা করছে। সূত্র : বিবিসি।


আরোও অন্যান্য খবর
Paris