সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

সিংহকে অন্ধ হওয়া থেকে বাঁচালেন চিকিৎসকরা

Paris
Update : সোমবার, ১৩ জুন, ২০২২

এফএনএস : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে পাঁচ বছর বয়সী একটি সিংহের দুই চোখের ছানি অপারেশন করে দৃষ্টি পুনরুদ্ধার করেছেন চিকিৎসকরা। সিংহের চোখের আলো ফিরিয়ে দিয়ে চিকিৎসকরা প্রশংসায় ভাসছেন। বিবিসি জানিয়েছে, শিকার কাছে পেয়েও প্রতিক্রিয়া দেখাচ্ছিল না সিংহটি। পর্যবেক্ষণ করে বন কর্মকর্তারা নিশ্চিত হন, সিংহটি শারীরিক জটিলতায় ভুগছে। গির ফরেস্টের কর্মীরা সিংহটিকে উদ্ধার কেন্দ্রে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, সিংহটির দুই চোখে ছানি পড়েছে।

কিন্তু সিংহের চোখে ছানি অপারেশন করাটা একেবারে সহজ ছিল না। এজন্য বেশ খাটুনি করতে হয় চিকিৎসকদের। চোখের গঠন ভালোভাবে জানার জন্য মৃত সিংহের পোস্টমর্টেম থেকে প্রাপ্ত চোখের নমুনাও অধ্যয়ন করেছেন চিকিৎসকরা। অবশেষে সিংহের দুই চোখেরই ছানি অপারেশন হয়েছে। সিংহটি এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছে। অল্প কয়েক দিনের মধ্যে তাকে বনে ছেড়ে দেওয়া হবে। সূত্র : বিবিসি।


আরোও অন্যান্য খবর
Paris