সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

Paris
Update : সোমবার, ১৩ জুন, ২০২২

এফএনএস : কোভিডজনিত জটিলতার কারণে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীকে। গতকাল রোববার দলের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। কংগ্রেস মুখপাত্র রণদ্বীপ সুর্যেওয়ালা এক টুইটে জানান, সোনিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে। কংগ্রেস মুখপাত্র রণদ্বীপ সুর্যেওয়ালা টুইটারে লিখেছেন, কোভিডজনিত কারণে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে গতকাল রোববার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল এবং হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। কংগ্রেসের সব নারী-পুরুষ এবং শুভাকাক্সক্ষীদের প্রতি ধন্যবাদ তাদের উদ্বেগ ও শুভকামনার জন্য।

২ জুন কংগ্রেস নেত্রী করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত হন। অর্থপাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জিজ্ঞাসাবাদে হাজির হতে আরও সময় চেয়েছেন তিনি। ভারতে আর্থিক অপরাধের তদন্তে নিয়োজিত ইডির কর্মকর্তারা জানান, কংগ্রেস সভাপতি নতুন সমন জারি করা হয়েছে। এতে তাকে ২৩ জুন জিজ্ঞাসাবাদে হাজির হতে বলা হয়েছে। এর আগে ৮ জুন তাকে ইডি কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। ইডির পক্ষ থেকে সোনিয়ার গান্ধীর ছেলে ও সাবেক কংগ্রেস প্রধান রাহুল গান্ধীকেও ১৩ জুন জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলেছে। কংগ্রেস নেতারা এর আগে দাবি করেছেন, সোনিয়া গান্ধী ইডি কার্যালয়ে হাজির হবেন ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলে।


আরোও অন্যান্য খবর
Paris