সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

মালয়েশিয়ায় আটক বাংলাদেশের শ্রমিক সিন্ডিকেট

Paris
Update : রবিবার, ১২ জুন, ২০২২

এফএনএস : মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের বৈধতা দেওয়ার নামে ভিসা জালিয়াতি এবং অবৈধভাবে অর্থ উপার্জনে জড়িত থাকার দায়ে বাংলাদেশিসহ ৬ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের মধ্যে ৪ জনই বাংলাদেশি। তারা এক বাংলাদেশির নেতৃত্বে ভিসা জালিয়াতি করে আসছিল বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকায় অভিযান চালিয়ে গত ৮ জুন এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়। আটকৃতদের নাম প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা পাসপোর্ট আইন ১৯৬৬-এর অধীনে অপরাধ করেছে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাজাইমি দাউদ সংবাদ সম্মেলনে বলেন, সিন্ডিকেটটি ২০১৪ সাল থেকে এমন কর্মকাণ্ডে জড়িত। অবৈধভাবে উপায়ে বিদেশি কর্মী নিয়োগের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছে বলে ধারণা করছে অভিবাসন বিভাগ।

তদন্তে জানা গেছে, সিন্ডিকেট প্রতি অভিবাসীকর্মীকে ৩ হাজার ৫০০ রিঙ্গিত থেকে ৪ হাজার ২০০ রিঙ্গিতের মধ্যে এই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সেক্টরের জন্য একটি টেম্পোরারি ওয়ার্কিং ভিজিট পাস (পিএলকেএস) পাওয়ার ব্যবস্থা করেছিল। দাতুক সেরি খায়রুল দাজাইমি বলেন, আমরা জনসাধারণকে বিশেষ করে নিয়োগকর্তা ও বিদেশিকর্মীদের পরামর্শ দেই যে কোনও তৃতীয় পক্ষ ছাড়া শুধুমাত্র অভিবাসন বিভাগের সঙ্গে সরাসরি লেনদেন করতে। তিনি আরও বলেন, ‘তাদের দেশে ফেরত পাঠানো এবং ভিজিটর ভিসা বাতিল করে ইতিবাচক ব্যবস্থা নেবে অভিবাসন বিভাগ’। অভিযানে মোট ৪৮৮টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ৪৫৭, ইন্দোনেশিয়ার ৮, ভারতের ৮, পাকিস্তানের ৮, মিয়ানমারে ৬ এবং নেপালের ১টি পাসপোর্ট রয়েছে। এ ছাড়া জব্দ করা হয়েছে ১২টি কোম্পানির সিল, দুটি কম্পিউটারের সেট এবং নগদ ৩৮ হাজার ৩০৮ রিঙ্গিত। সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে।


আরোও অন্যান্য খবর
Paris