সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

যুক্তরাষ্ট্রের তিন শহরে বন্দুক হামলায় নিহত ৯

Paris
Update : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

এফএনএস : যুক্তরাষ্ট্রের তিনটি শহরে পৃথক বন্দুক হামলায় ৯ জন নিহত হয়েছেন। এসব হামলার ঘটনায় আহত হয়েছেন ২৬ জন মানুষ। গত শনিবার রাতে এবং রোববার সকালে এসব হামলার ঘটনা ঘটে। গতকাল সোমবার সংবাদ মাধ্যম একথা জানায়। সংবাদ মাধ্যম জানায়, শনিবার রাতে ফিলাডেলফিয়ায় দুই ব্যক্তির মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তাদের সেই ঝগড়া বন্দুক যুদ্ধে পরিণত হয়। এতে তিন ব্যক্তি নিহত ও ১২ জন আহত হন। এছাড়া একই দিন মধ্যরাতে টেনেসির চ্যাটানুগায় একটি বারের কাছে বন্দুক হামলায় তিনজন নিহত হন।

এ সময় আহত হয়েছেন ১৪ জন। এদিকে গত রোববার ভোরের দিকে মিশিগানের সাগিনাওয়ে হামলায় তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। পুলিশের বিবৃতিকে উদ্ধৃত করে ডব্লিউইওয়াইআই টেলিভিশন একথা জানায়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি স্কুলে প্রাণঘাতী বন্দুক হামলায় ১৯ শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়। এ ছাড়া গত কয়েকদিনে হামলা হয়েছে দেশটির নিউ ইয়র্কের বাফেলো, ওকলাহোমার তুলসা শহর ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। এসব হামলায় কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা


আরোও অন্যান্য খবর
Paris