সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

যুক্তরাষ্ট্রে স্কুলের শিক্ষক ও কর্মীদের বন্দুক বহনের অনুমতি দিতে আইন

Paris
Update : শনিবার, ৪ জুন, ২০২২

এফএনএস : স্কুলের শিক্ষক এবং অন্যান্য কর্মীদের ২৪ ঘণ্টার একটি প্রাথমিক প্রশিক্ষণের পর স্কুলে বন্দুক বহনের অনুমতি দিতে আইন প্রণয়ন করতে চলেছে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্য কর্তৃপক্ষ।

এতে স্কুলে বন্দুক হামলা ও হামলায় মৃত্যুর প্রবণতা হ্রাস করবে করবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলার ঘটনা অনেকাংশে বেড়েছে বলে জানায় সংবাদমাধ্যম সিবিসি। সিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়, শিক্ষক ইউনিয়ন এবং রাজ্যের প্রধান পুলিশ অফিসার ইউনিয়নসহ বিলের বিরোধীরা বলছেন, এটি শিশুদের জন্য স্কুলগুলোকে আরও বিপজ্জনক করে তুলবে। টেক্সাসের উভালদে একটি স্কুলে রাইফেল নিয়ে এক কিশোরের হামলার ১০ দিন পর বিলটি চূড়ান্ত করা হয়েছিল। সে হামলায় ১৯ জন ছাত্র ও দুই শিক্ষক নিহত হন। ওহাইও’র গভর্নর মাইক ডিওয়াইন বলেছেন, তিনি আইনে সাক্ষর করবেন। বিলটি এই সপ্তাহে রিপাবলিকান-নিয়ন্ত্রিত ওহাইও সাধারণ পরিষদে পাস হয়েছে। বিলের সমর্থকরা বলেছেন, এটি স্কুলের কর্মীদের পুলিশ প্রবেশের আগে সশস্ত্র আক্রমণকারীদের প্রতিহত করার সুযোগ তৈরি করবে। স্কুলে জরুরী পরিস্থিতিতে ট্র্যাজেডিগুলো প্রতিরোধ করা যেতে পারে বলে জানান বিলের স্পনসর রিপাবলিক টমাস হল। সশস্ত্র শিক্ষকদের অপরাধমূলক কর্মকাণ্ডের নজির আছে কিনা সে ব্যাপারে অনুসন্ধান করা হবে। পরবর্তী বছরগুলোতে আট ঘণ্টার অতিরিক্ত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তাদের। ওহাইও এডুকেশন অ্যাসোসিয়েশন এবং ওহাইও ফেডারেশন অফ টিচার্স একটি যৌথ বিবৃতিতে বলেছে, বিলটিতে তাড়াহুড়া এবং ঝুঁকি ছিল। তারা বলেন, বিলটির মাধ্যমে পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই শিক্ষক বা কর্মকর্তাদের জীবন-মৃত্যুর সিদ্ধান্ত নেওয়াটা অসম্ভব। এটি নিঃসন্দেহে আরও ট্র্যাজেডির দিকে নিয়ে যেতে পারে। নতুন আইনের অধীনে, স্কুলগুলিকে সশস্ত্র শিক্ষক বা কর্মচারীদের বিষয়ে অভিভাবকদের অবহিত করতে হবে। কতগুলো স্কুল এ ব্যবস্থা মেনে নেবে এ ব্যাপারে এখনো কোন তথ্য পাওয়া যায়নি।


আরোও অন্যান্য খবর
Paris