সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

কাশ্মিরে শিক্ষিকাকে গুলি করে হত্যা

Paris
Update : বুধবার, ১ জুন, ২০২২

এফএনএস : ভারতের দক্ষিণ কাশ্মিরের কুলগাম জেলার গোপালপোরা এলাকায় উগ্রবাদীদের গুলিতে মৃত্যু হয়েছে এক হিন্দু শিক্ষিকার। মঙ্গলবার দক্ষিণ কাশ্মিরের কুলগাঁও জেলার গোপালপরা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।ভারতের সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই নারী জম্মু ডিভিশনের সাম্বা এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় ছিলেন এক উচ্চবিদ্যালয়ের শিক্ষক। গুলি চলার খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কাশ্মিরের ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা এই ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেছেন, ‘খুবই দুঃখজনক। নিরস্ত্র সাধারণ নাগরিকদের আক্রমণের তালিকায় আরো একটি নিশানা করে খুন।

সরকার বলেছিল, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্রাম নেবে না তারা। এই আশ্বাসের মতো ফাঁপা লাগবে নিন্দা এবং সমবেদনার শব্দগুলো।’ এই মাসের ১২ তারিখেই রাহুল ভাট নামে এক কাশ্মিরী পণ্ডিতের হত্যায় তুমুল উত্তেজনা ছড়িয়েছিল কাশ্মিরে। হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে গেলে জনতার ওপর লাঠিচার্জ করে কাশ্মির পুলিশ। তা নিয়ে বিতর্কও কম হয়নি। এদিকে হিন্দু শিক্ষিকা হত্যার নিন্দা করেছেন মেহবুবা মুফতি। নাগাড়ে নিরস্ত্র নাগরিক হত্যায় সরকারের নিন্দা করেছেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris