সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরী, দুই লাখ টাকা জরিমানা

Paris
Update : শুক্রবার, ২৭ মে, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে একটি কারখানায় নকল বিআরবি ও বিজলী বৈদ্যুতিক ক্যাবল তৈরি হচ্ছিল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল বৃহস্পতিবার পুঠিয়া উপজেলার পূর্ব কাঁঠালবাড়িয়া গ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ ‘এবি ক্যাবলস ইন্ড্রাস্ট্রিজ’ নামের এই কারখানায় অভিযান চালান।

হাসান-আল-মারুফ জানান, এবি ক্যাবলসের বৈদ্যুতিক তার উৎপাদনের লাইসেন্স আছে। কিন্তু তারা নিজেদের নামে ক্যাবল তৈরি না করে বিআরবি ও বিজলী ক্যাবলসহ নামি কোম্পানির নকল তার তৈরি করছিল। অভিযান চালিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কারখানাটি থেকে তিন হাজার গজ মোড়ক, ৫০০ পিস লেবেল, ২০ কয়েল নকল তার ও দুটি পিতলের চাকতি জব্দ করা হয়েছে। এ ছাড়া নকল তার তৈরির কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাব-৫ এর সহযোগিতায় এ অভিযান চালানো হয় বলেও অধিদপ্তরের এই কর্মকর্তা।


আরোও অন্যান্য খবর
Paris