সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

মাসব্যাপী যুদ্ধের পর মারিওপোল বিজয় ঘোষণা রাশিয়ার

Paris
Update : রবিবার, ২২ মে, ২০২২

এফএনএস : ইউক্রেনের বন্দর শহর মারিওপোল জয়ের জন্য মাসব্যাপী যুদ্ধের পর রাশিয়া বিজয় ঘোষণা করেছে। মস্কো জানিয়েছে, মারিওপোল শহরের আজভস্তাল ইস্পাত কারখানায় থাকা সর্বশেষ যোদ্ধারা আত্মসমর্পণ করেছেন। দীর্ঘ দিন ধরে ইউক্রেনীয় সৈন্যরা আজভস্তাল ইস্পাত কারখানার বিশাল ভবনে আটকে ছিল। রাশিয়াকে শহরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে বাধা দিয়ে এসেছে তারা। গত শুক্রবারের উচ্ছেদের ঘটনাটি এই যুদ্ধের সবচেয়ে ধ্বংসাত্মক অবরোধের সমাপ্তি চিহ্নিত করে। মারিওপোল সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনীয় ৫৩১ সৈন্য ইস্পাত কারখানাটি ছেড়ে বের হওয়ার পর মারিওপোল শহর এবং ওই কারখানাটি ‘সম্পূর্ণ মুক্ত’ হয়েছে। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজভস্তালের ভূগর্ভস্থ যে স্থানে ইউক্রেনীয় সৈন্যরা লুকিয়ে ছিল, রুশ সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে সেসব স্থান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আজভস্তার ইস্পাত কারখানার শেষ রক্ষাকারীদের চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তিনি গত শুক্রবার বলেছেন, গত শুক্রবার ছেলেরা সামরিক কমান্ডের কাছ থেকে একটি স্পষ্ট সংকেত পেয়েছে যে- তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারে এবং তাদের জীবন বাঁচাতে পারে। জানা গেছে, মারিওপোলের আজভস্তাল ইস্পাত কারখানা কমপ্লেক্সে আটকে থাকা অবশিষ্ট ইউক্রেনীয় সেনাদের প্রতিরোধ ধরে না রেখে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় হাইকমান্ড। আজভস্তালে আটকে থাকা সেনাদের নেতৃত্বে থাকা কমান্ডার শুক্রবারই এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে পূর্বে দনবাসে পুরোদমে চলছে রুশ হামলা। আজভস্তাল ব্যাটালিয়ন কমান্ডার দেনিস প্রোকেপেঙ্কো শুক্রবার টেলিগ্রাম অ্যাপে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‘ঊর্ধ্বতন সামরিক কর্তৃপক্ষ মারিওপোল নগর প্রতিরোধের অবস্থান ছেড়ে আমাদের গ্যারিসনের সেনাদের জীবন রক্ষার নির্দেশ দিয়েছে। ‘ সূত্র: বিবিসি।


আরোও অন্যান্য খবর
Paris