সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

লন্ডনে নওয়াজের কাছে ছুটে গেলেন শাহবাজ

Paris
Update : শুক্রবার, ১৩ মে, ২০২২

এফএনএস : পাকিস্তানের মুসলিম লিগের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে নওয়াজ শরিফ শাহবাজের কাছে শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নন, কিংবা সাবেক প্রধানমন্ত্রীই নন, তিনি তার বড় ভাইও। দলের পক্ষে সেই সাক্ষাতের একটি ভিডিও টুইট করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, দুজনে পরস্পর শুভেচ্ছা বিনিময় করছেন। নওয়াজ শরিফের মেয়ে তথা রাজনীতিবিদ মারিয়ম নওয়াজ শরিফও একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘মাশাল্লাহ’। সংবাদমাধ্যমকে বলা হয়েছে, দুপক্ষের মধ্যে একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে।

এদিকে নওয়াজ শরিফ অবশ্য আগেই জানিয়েছিলেন, তিনি শাহবাজসহ অন্যান্যের সঙ্গে দেখা করবেন। পাকিস্তানের জিও নিউজের খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে, পিএমএল-এন একটি বড় সিদ্ধান্ত নেবে। দুর্নীতির মামলায় কয়েক মাস কারাভোগের পর ২০১৯ সাল থেকেই লন্ডনে থাকেন নওয়াজ শরিফ। মূলত অসুস্থতার কথা উল্লেখ করেই তিনি লন্ডনে রয়েছেন। নওয়াজের অনুপস্থিতিতে শাহবাজ পিএমএল-এনের নেতৃত্ব দিচ্ছেন। অনাস্থা প্রস্তাবে ইমরানকে হটিয়ে প্রধানমন্ত্রী হন শাহবাজ। গত এপ্রিলে নওয়াজ শরিফ পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গেও মিটিংয়ে বসেছিলেন। পরবর্তী সময় এ বিলাওয়াল ভুট্টোই পাকিস্তানের মন্ত্রী হয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris