সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ইউক্রেনে স্কুলে বোমা হামলা অন্তত ৬০ জন নিহতের আশঙ্কা

Paris
Update : সোমবার, ৯ মে, ২০২২

এফএনএস : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লুহানস্কের একটি স্কুলে বিমান থেকে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে ৬০ জন নিহতের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। স্কুলটিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন ৯০ জন। গতকাল রোববার লুহানস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সেরহি হায়েদে বলেন, স্কুলে আশ্রয় নেওয়া ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭ জন আহত। টেলিগ্রাম বার্তায় তিনি জানান, ‘ধ্বংসস্তূপ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

একটি রুশ বিমান বিলোহোরিভকা গ্রামের স্কুলে বোমা ফেলে। ঘটনাটি ঘটে, ইউক্রেনের স্থানীয় সময় শনিবার ৪টা ৩৭ মিনিটে। আগুন নেভাতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগে। সম্ভবত ভবনটির ধ্বংসাবশেষের নিচে থাকা ৬০ জন মারা গেছেন।’ স্কুলে বোমা হামলা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাশিয়ার। লুহানস্কে সম্প্রতি হামলা জোরদার করেছে মস্কো। ইউক্রেনের অভিযোগ, বেসামরিক স্থাপনা টার্গেট করে হামলা চালাচ্ছে শত্রু পক্ষ। গত ২৪ ফেব্রুয়ারি থেকে চলা রাশিয়ার অভিযানে হাজারো বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris