সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

দিল্লিতে ৭২ বছরের মধ্যে ২য় উষ্ণতম এপ্রিল মাস

Paris
Update : রবিবার, ১ মে, ২০২২

এফএনএস : ভারতের রাজধানী দিল্লিতে চলতি এপ্রিল মাসটি ৭২ বছরের মধ্যে দ্বিতীয় উষ্ণতম এপ্রিল মাস। চলতি মাসে গড়ে সর্বোচ্চ ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিল্লি। ভারতের বিভিন্ন জায়গায় তীব্র তাপপ্রবাহ চলার মধ্যে দিল্লিতে এমন তাপমাত্রা রেকর্ড হলো। গত শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। গত ২৮ ও ২৯ এপ্রিল দিল্লিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ১২ বছরে দিনের তাপমাত্রার মধ্যে এপ্রিলে এটি ছিল সর্বোচ্চ।

ভারতের বিভিন্ন রাজ্যে তামপাত্রা বাড়ার পাশাপাশি লোডশেডিংও চরমে পৌঁছেছে। এদিকে, দেশটির আবহাওয়া দফতর দিল্লির বিভিন্ন এলাকায় ‘ওরেঞ্জ’ অ্যালার্ট জারি করে সতর্ক করছে সাধারণ মানুষকে। অনেক অঞ্চলে পানির সরবরাহ কমে যাওয়ার শঙ্কা রয়েছে, বিশেষ করে জুন এবং জুলাই মাসে বৃষ্টি না হওয়া পর্যন্ত আরও পরিস্থিতি খারাপ হতে পারে। স্থানীয়রা বলছেন, অসহনীয় আবহাওয়া পরিস্থিতিতে জোরালো পদক্ষেপ নেওয়া দরকার।

যদিও দিল্লি সরকার এপ্রিল থেকে জুলাই পর্যন্ত প্রতিদিন প্রায় ১ হাজার মিলিয়ন গ্যালন পানির নিরবচ্ছিন্ন সরবরাহ করার ঘোষণা দিয়েছে। ২০১০ সালের পর থেকে ভারতে তীব্র তাপপ্রবাহের কারণে সাড়ে ছয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি আরও খারাপ হতে পারে।


আরোও অন্যান্য খবর
Paris