সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

সৌদিতে ঈদের সম্ভাব্য তারিখ

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

এফএনএস : সৌদি আবহাওয়াবিদ ড. খালেদ আল-জাককের মতে, ২৯ রমজানের দিনে অর্থাৎ ৩০ এপ্রিল সূর্যাস্তের প্রায় ২০ মিনিট আগে চাঁদ অদৃশ্য হয়ে যাবে এবং সূর্যাস্তের চার ঘণ্টা পর চাঁদ দেখা যাবে। সে হিসেবে এ বছর রমজান মাস হবে ৩০ দিনের এবং সোমবার (২ মে) সৌদি আরবে ঈদুল ফিতরের প্রথম দিন। আল-আরাবিয়া চ্যানেলের একটি অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন ড. খালেদ আল-জাকাক। এ ছাড়াও, চাঁদ দেখা নিয়ে অগ্রিম সম্ভাবনার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। তারা বলছে, সোমবার (২ মে) বিশ্বের বেশিরভাগ দেশে ঈদুল ফিতরের প্রথম দিন হবে এবং গত শনিবার শাওয়ালের চাঁদ দেখা যাবে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক মুহাম্মদ শওকত ওদেহ বলেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, ব্রæনাই, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ওমান, জর্ডান, মরক্কো এবং ঘানাসহ যেসব দেশে রমজান ৩ এপ্রিল থেকে শুরু হয়েছে, তারা পহেলা মে ঈদুল ফিতরের চাঁদ অনুসন্ধান করবে। যেটি তাদের জন্য ২৯তম রমজানের দিন হবে। তবে বিশেষজ্ঞদের মতে, রোববার (১ মে) অস্ট্রেলিয়া মহাদেশ থেকে অর্ধচন্দ্র দেখা সম্ভব নয়। এটি কেবল মধ্য ও পশ্চিম এশিয়া থেকে টেলিস্কোপের সাহায্যে দেখা সম্ভব হবে। এছাড়া দক্ষিণ ও পশ্চিম ইউরোপ, উত্তর এবং মধ্য আমেরিকার পাশাপাশি আফ্রিকার বিভিন্ন দেশ থেকে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে।


আরোও অন্যান্য খবর
Paris