সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

স্পেনের ‘ফুয়েন্তেস দে আন্দালুসিয়া’ গ্রামটির নাম ‘ইউক্রেন’

Paris
Update : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

এফএনএস : স্পেনের একটি গ্রামের নাম বদলে রাখা হয়েছে ‘ইউক্রেন’। এর আগে ওই গ্রামের নাম ছিল ‘ফুয়েন্তেস দে আন্দালুসিয়া’। রাশিয়ার হামলার বিরোধিতা করে ইউক্রেনের নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে গ্রামটির নাম পরিবর্তন করেছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামটির রাস্তায় ইউক্রেনের নাম লেখা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিনব উদ্যোগটি নিয়েছেন গ্রামের বাসিন্দারা। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামটির রাস্তাগুলোর নামকরণ করা হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরের নামে। কিয়েভ, ওদেসা এবং মারিউপোল নামে রাস্তা রয়েছে সেই গ্রামে।

স্পেনের ‘ফুয়েন্তেস দে আন্দালুসিয়া’ যা এখন ইউক্রেন নামে অভিহিত হচ্ছে, সেখানে সাত হাজারের বেশি মানুষ বাস করেন। স্থানীয় বাসিন্দা ফ্রান্সিসকো মার্তিনেজ বলেছেন, আমাদের উদ্দেশ্য হলো সংঘাত সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো। ইউক্রেনে যে রাশিয়া আগ্রাসন চালাচ্ছে, জনগণকে তা জানানো। সেখানকার বাসিন্দারা মাত্র দুই দিনেই তিন হাজার পাঁচশ ইউরো তহবিল সংগ্রহ করেছে ইউক্রেনের শরণার্থীদের জন্য। সূত্র: রয়টার্স।


আরোও অন্যান্য খবর
Paris