সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

রুশ সেনাদের গুলিতে ৪ ইউক্রেনীয় নিহত

Paris
Update : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

এফএনএস : লুহানস্ক অঞ্চলের প্রধান সেরহি হাইদাই বলেছেন, ক্রেমিন্না শহর থেকে পালানোর সময় রুশ সেনাদের গুলিতে চার ইউক্রেনীয় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে লুহানস্কের আঞ্চলিক প্রধান এ কথা বলেন। খবর বিবিসির। তিনি অভিযোগ করে বলেন, একটি গাড়িতে করে শহর ছেড়ে পালিয়ে যেতে চাওয়া বেসামরিক নাগরিকদের দিকে গুলি ছোড়ে রুশ সেনারা। টানা দ্বিতীয় দিনের মতো ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিরাপদে শহর ছাড়ার জন্য কোনো মানবিক করিডর নেই।

হাইদাই জনগণকে সতর্ক করে এক বিবৃতিতে বলেন, যেখানে আছেন সেখান থেকে বের হয়ে আসবেন না। ক্রেমিন্না থেকে পালানোর চেষ্টা করবেন না, এটি ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, রাশিয়ানরা শহরের ‘নিয়ন্ত্রণ’ নিয়েছে এবং লড়াই এখনও চলছে। ফলে শহর থেকে এখন কাউকে নিরাপদে সরিয়ে নেওয়া অসম্ভব। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া দোনবাস অঞ্চলের রক্ষায় ইউক্রেনে হামলা শুরু করে। এরপর থেকে কিয়েভসহ দেশের বিভিন্ন এলকায় লাগাতার হামলা চালিয়ে এখন পূর্বাঞ্চলকে লক্ষ্যবস্তু বানিয়েছে মস্কো।


আরোও অন্যান্য খবর
Paris