সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

মাঝ আকাশে বিমানে যাত্রীর মোবাইলে আগুন

Paris
Update : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

এফএনএস : ইন্ডিগো বিমানের দিব্রুগড়-দিল্লি ফ্লাইটে গত বৃহস্পতিবার এক যাত্রীর মোবাইলে আগুন ধরে যায়। তবে কেবিন ক্রুরা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেছেন বলে জানানো হয়েছে। উড়ন্ত বিমানে যাত্রীর মোবাইলে আগুন লাগার ঘটনায় কেউ আহত হয়নি। দ্রিব্রুগড় থেকে দিল্লি আসার সময় ইন্ডিগোর ৬ই২০৩৭ বিমানটিতে এ ঘটনা ঘটে।বিমানটির একজন ক্রু দেখতে পান এক যাত্রীর মোবাইল থেকে আগুনের স্ফুলিঙ্গ এবং ধোঁয়া বের হচ্ছে। কর্মকর্তারা বলেছেন, ওই ক্রু সঙ্গে সঙ্গেই অগ্নিনির্বাপণ যন্ত্রের সহায়তায় মোবাইলটির আগুন নিভিয়ে ফেলেন।

পরে বিমানটি দুপুর ১২টা ৪৫ মিনিটে দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, দিব্রুগড় থেকে দিল্লি যাওয়ার ফ্লাইট ৬ই২০৩৭ বিমানে মোবাইল থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনা ঘটেছে। আমাদের ক্রুদের বিপজ্জনক ঘটনাগুলো মোকাবেলার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিমানের কোনো যাত্রী বা মালামালের ক্ষতি হয়নি। সূত্র : এনডিটিভি।


আরোও অন্যান্য খবর
Paris