সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

সংবাদ পাঠিকাকে বিলাস বহুল অ্যাপার্টমেন্ট দিলেন উন

Paris
Update : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

এফএনএস : টেলিভিশনের সংবাদ পাঠিকাকে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। অর্ধ শতাব্দিরও বেশি সময় ধরে উত্তর কোরিয়ার সরকারি টেলিভিশনে সংবাদ পাঠ করতেন রি চুন হি। ১৯৯৪ সালে সমাজতান্ত্রিক উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের মৃত্যু খবর থেকে শুরু করে ২০০৬ সালে দেশটির পারমাণবিক অস্ত্র পরীক্ষার খবরও পাঠ করেছিলেন রি চুন।

সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে রাজধানী পিয়ংইয়ংয়ের নদীর তীরবর্তী একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে কিম জং উনের সাথে রি চুনকে দেখা গেছে। উপহার প্রাপ্তির পর রি চুন প্রতিক্রিয়ায় কিম জং উনকে বলেছেন, তার নতুন বাড়ি হোটেলের মতো সুন্দর। তার পরিবারের সদস্যরা গভীর কৃতজ্ঞতার কারণে সারারাত কেঁদেছে। জবাবে কিম জং উন বলেছেন, রি চুন জাতীয় সম্পদ।

তিনি তার বালিকাবেলা থেকে সংবাদ পাঠিকা হিসেবে জাতির জন্য কাজ করে গেছেন। কেসিএনএ জানিয়েছে, কিম জং উনের দাদা কিম ইল সাংয়ের শততম জন্মবার্ষিকী উপলক্ষে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটি উদ্বোধন করা হয়। ‘যারা দেশের সমৃদ্ধি ও উন্নয়নে অবদান রেখেছেন তাদের বাড়ি উপহার দেওয়ার জন্য এই প্রকল্পটির সূচনা’ করেছিলেন উন।


আরোও অন্যান্য খবর
Paris