সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

দিল্লিতে ৭২ বছরে সর্বোচ্চ তাপমাত্রা

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

এফএনএস : তীব্র দাবদাহে পুড়ছে ভারতের রাজধানী দিল্লিসহ উত্তর-পশ্চিমাঞ্চল। দিল্লিতে ৭২ বছরের মধ্যে এপ্রিলের প্রথমার্ধে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, গত সোমবার ভারতের রাজধানীর তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার তুলনায় যা প্রায় ৮ গুণ বেশি।

এদিকে, তাপমাত্রা বেড়ে যাওয়ায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন দিল্লিবাসী। শুধু রাজধানী দিল্লি নয়, ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলও ভুগছে তীব্র দাবদাহে। রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশের অবস্থা সবচেয়ে ভয়াবহ। প্রচণ্ড গরমে ব্যাহত হচ্ছে সেখানকার স্বাভাবিক কার্যক্রম। দাবদাহ থেকে বাঁচতে কোথাও কোথাও অফিসের সময়সীমা পরিবর্তন করে সকাল ও সন্ধ্যা করা হয়েছে। তবে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।


আরোও অন্যান্য খবর
Paris