সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

চীনকে রাশিয়ার বিরুদ্ধে নিতে ব্যর্থ ইইউ

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

এফএনএস : ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এর মিত্ররা রাশিয়ার বিপক্ষে অবস্থা নিয়েছে। কিন্তু ভিন্ন পথে হেঁটেছে চীন। তারা রাশিয়াকে বিভিন্নভাবে সহায়তা করছে বলে অভিযোগ উঠেছে। গত সপ্তাহে অনুষ্ঠিত ২৩তম চীন-ইইউ বৈঠকেও বেইজিংয়ের অবস্থান পাল্টাতে পারেনি ইইউ নেতারা। ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ভার্চ্যুয়ালি বৈঠকে মিলিত হয় ইইউ ও চীনের নেতারা। এ সময় রাশিয়ার ওপর চাপ প্রয়োগের কথা বলা হয় বেইজিংকে। কিন্তু তাতে সাড়া দেননি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

বৈঠকে ইইউ নেতারা জোর দিয়েছিলেন যে, রাশিয়াকে আর্থিক এবং সামরিকভাবে সহায়তা করার জন্য চীনের যে কোনো প্রচেষ্টার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন সতর্ক থাকবে। সেইসঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সাথে কথা বলার জন্য শি-কে আহ্বান জানান তারা। এই আহ্বানের প্রেক্ষিতে ইইউ-কে বেইজিংয়ের প্রতি একটি স্বাধীন নীতি গ্রহণের আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করা। ইউরোপে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ বোঝার গুরুত্ব উল্লেখ করা।

তবে, চলমান সংঘাতের পেছনে প্রধান কারণ হিসেবে ন্যাটোর দিকেই ইঙ্গিত করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, ন্যাটো স্নায়ুযুদ্ধের পণ্য হিসাবে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিলুপ্ত হওয়া উচিত ছিল। তিনি ইউক্রেন সংঘাতের সূচনাকারী এবং সবচেয়ে বড় পরিকল্পনাকারী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। বেইজিং মস্কোর বিরুদ্ধে বেশ কয়েকটি নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং একে বিশ্ব অর্থনীতির অস্ত্রায়ন বলে অভিহিত করেছেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris