সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

চরম দরিদ্র হতে পারে আরো ২৫ কোটি মানুষ

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

এফএনএস : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে খাদ্যদ্রব্যের ক্রমবর্ধমান মূল্য এবং জ¦ালানি খরচ বেড়ে যাওয়ায় বিশ্বের আরও ২৫ কোটি মানুষ চরম দারিদ্রসীমায় নামতে পারে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম এই সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটি বলেছে, করোনা মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট বিশ্বকে এই নতুন চ্যালেঞ্জগুলোর দিকে ঠেলে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সংস্থাটি দরিদ্র দেশগুলোর জন্য ঋণ পরিশোধ বাতিলসহ জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

অক্সফামের আন্তর্জাতিক নির্বাহী পরিচালক গ্যাব্রিয়েলা বুচার বলেছেন, ‘তাৎক্ষণিক মৌলিক পদক্ষেপ না নিলে আমাদেরকে চরম দারিদ্র্য এবং মানবতার সবচেয়ে গুরুতর পতনের সাক্ষী হতে হবে।’ আগামী সপ্তাহে বিশ্বব্যাংক এবং আইএমএফের বৈঠকের আগে মঙ্গলবার প্রকাশিত অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, ঋণগ্রস্ত সরকারগুলো জ¦ালানি ও খাদ্য আমদানির ক্রমবর্ধমান ব্যয় মেটাতে জনগণের জন্য বরাদ্দ ব্যয় কমাতে বাধ্য হতে পারে।

অক্সফাম জানিয়েছে, চলতি বছর এবং পরের বছরের জন্য ঋণের কিস্তি বাতিল করলে সবচেয়ে বড় ঋণের সম্মুখীন হওয়া কয়েক ডজন দেশ তাদের বাজেটের তিন হাজার কোটি ডলার ঘাটতি থেকে বাঁচতে পারে। বিশ্বব্যাংক ইতোমধ্যে পূর্বাভাস দিয়েছে যে, করোনা মহামারির কারণে চলতি বছর ১৯ কোটি ৮০ লাখ মানুষ চরম দারিদ্র্যসীমায় নেমে যেতে পারে।

কিন্তু অক্সফাম জানিয়েছে, ইউক্রেনে আক্রমণ এবং ক্রমবর্ধমান জ¦ালানির দাম বিবেচনায় নেওয়া হলে আরও ছয় কোটি ৫০ লাখ মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। এর ফলে আরও ২ কোটি ৮০ লাখ মানুষ অপুষ্টির শিকার হবে।


আরোও অন্যান্য খবর
Paris