সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

জরুরি অবতরণের সময় চাকা পিছলে দুই টুকরো বিমান

Paris
Update : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

এফএনএস : রানওয়েতে জরুরি অবতরণের সময় হঠাৎ পিছনের চাকা পিছলে গিয়ে ভারসাম্য হারায় বিমানটি। এরপর মাটিতে ধাক্কা খেয়ে দুই টুকরো হয়ে যায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার কোস্টারিকার রাজধানী সান হোসের হুয়ান সান্তা মারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, দুর্ঘটনাগ্রস্ত পণ্যবাহী বিমানটি জার্মানির একটি পরিবহণ সংস্থার। রানওয়েতে জরুরি অবতরণের সময় হঠাৎ পিছনের চাকা পিছলে গিয়ে ভারসাম্য হারায় বিমানটি। এরপর মাটিতে ধাক্কা খেয়ে দুই টুকরো হয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ভেঙে পড়ার পরে বিমানের একাংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা গেলেও কোনও বড় অগ্নিকাণ্ড ঘটেনি। বিমানের চালক এবং তার সহকারী দুজন অক্ষত রয়েছেন। প্রসঙ্গত, ২০২০ এর অগস্টে কেরলের কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে অবতরণের সময় চাকা পিছলে খাদে পড়ে ভেঙে দুই টুকরো হয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। দুই চালকসহ ১৯ জনের মৃত্যু হয়েছিল ওই ঘটনায়।


আরোও অন্যান্য খবর
Paris