সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বিদেশে পাড়ি দিতে বয়স বাড়িয়ে নতুন জন্ম সনদ ৬ জনের জেল জরিমানা

Paris
Update : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ভুয়া জন্ম নিবন্ধন সনদ চক্রের দুই সদস্যকে জেল এবং ভুয়া নিবন্ধন সনদ গ্রহনকারী ৬ জনকে জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) বিকেল ৩টার দিকে সদর উপজেলা কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন এই রায় দেন। ১ মাস করে সাজাপ্রাপ্ত ২জন হলেন, নওগাঁ সদর উপজেলার কিসমত ভবানীনগর গ্রামের হামিদুর রহমানের ছেলে সুজাত আলী (৩৯) এবং একই গ্রামের আলেফ উদ্দিন এর ছেলে মোয়াজ্জিম হোসেন (৩২)।

এছাড়াও নওগাঁ সদর উপজেলার ভুতলিয়া গ্রামের করিম হোসেন (২১), কিসমমত ভবানী গ্রামের আমিনুল ইসলাম (২১) ও রবিউল ইসলাম (২২), পয়না গ্রামের সম্রাট হোসেন (২১), কুজাগাড়ী গ্রামের নাহিদ হোসেন (২২) এবং চকমহাদেব গ্রামের নাজমুল ইসলাম (২১)কে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন জানান, ২৮ মার্চ ভোটার রেজিস্ট্রশন করার সময় দেখা যায়, ছয় জন ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ কয়েকদিন আগে ইস্যু করা এবং ইস্যুকারী রেজিস্ট্রেশন অফিস, জোন-৪, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু স্বাক্ষরকৃত জন্ম নিবন্ধনে রয়েছে নওগাঁ সদরের ইউনিয়ন পরিষদের নাম।

কয়েকজন ইউপি চেয়ারম্যানের স্বাক্ষরও জাল করেছেন। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, একটি দালাল চক্রের মাধ্যমে ১২ হাজার থেকে ১৫ হাজার টাকার চুক্তিতে তা করেছেন। বিনিময়ে জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র তারা করে দেবে। অথচ তাদের পূর্বের আরো একটি জন্ম নিবন্ধন সনদ সংশ্লিষ্ট ইউনিয়নে রয়েছে। তিনি আরো বলেন, বিদেশ যাওয়ার জন্য তারা বয়স বাড়িয়ে নতুন করে জন্ম নিবন্ধন সনদ করেছেন।

পূর্বের জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী বিদেশ যাওয়ার বয়স হয়নি। দালাল চক্রের দুই জনকে কৌশলে অফিসে ডেকে নেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালত জন্ম নিবন্ধন আইনে তাদের এক মাস করে কারাদণ্ড প্রদান করেছেন। এছাড়া রেজিস্ট্রেশন করতে আসা ঐ ছয় ব্যক্তিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris