সর্বশেষ সংবাদ
সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা

বিনামূল্যে ইউরোপকে গ্যাস দেয়া হবে না : রাশিয়া

Paris
Update : বুধবার, ৩০ মার্চ, ২০২২

এফএনএস : বিনামূল্যে ইউরোপের দেশগুলোকে গ্যাস সরবরাহ করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে যখন পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে এবং তেল-গ্যাসের দাম পরিশোধের পদ্ধতি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে তখন মস্কো এই ঘোষণা দিল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, এটি পরিষ্কার যে, আমরা ইউরোপকে বিনামূল্যে গ্যাস দেবো না। তিনি আরো বলেন, বর্তমানে আমাদের যে পরিস্থিতি তাতে আমরা কাউকে বিনামূল্যে সেবা দিতে পারব না। পেসকভ আরো বলেন, গ্যাস রপ্তানির অর্থ কিভাবে রুবলে গ্রহণ করা যায় তা ঠিক করতে কাজ চলছে।

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর আমরিকা ও তার ইউরোপীয় মিত্ররা দ্রুত মস্কোর ওপর ব্যাপকভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করে। এতে রাশিয়া আর্থিকভাবে চাপের মুখে পড়ে। জবাবে রাশিয়া বলেছে, তার কাছ থেকে তেল ও গ্যাস নিতে হলে রুশ মুদ্রা রুবলে দাম পরিশোধ করতে হবে। ইউরোপের দেশগুলো রাশিয়ার তেল ও গ্যাসের ওপর চরমভাবে নির্ভরশীল। কিন্তু ইউরোপের দেশগুলো তা মানতে নারাজ। গত শুক্রবার মস্কো বলেছে, অবন্ধুসুলভ দেশগুলোকে তেল ও গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে হবে।


আরোও অন্যান্য খবর
Paris