সর্বশেষ সংবাদ
সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা

পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়কদের হাতাহাতি

Paris
Update : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

এফএনএস : রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ড নিয়ে গতকাল সোমবার উত্তাল পশ্চিমবঙ্গ বিধানসভা। দিনের শুরুতেই বিক্ষোভ করেন বিজেপি বিধায়করা। বগটুইতে নিরীহ মানুষ অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় ওয়েলে নেমে বিক্ষোভ করেন বিজেপি বিধায়করা। স্পিকার তাদের থামানোর চেষ্টা করলে তাতে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে অধিবেশন কক্ষ ছেড়ে যান বিজেপি বিধায়করা। গতকাল সোমবার বিধানসভা অধিবেশনের শেষ দিন ছিল। অধিবেশনের শুরুতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়েন বিজেপি বিধায়করা।

তার অভিযোগ, ‘আপনারা গত কয়েকদিন ধরে অধিবেশনের কাজে সমস্যা তৈরি করেছেন। স্লোগান দিয়েছেন, চিৎকার করেছেন, ওয়াক আউট করেছেন। পুলিশ বাজেটেও আপনারা উপস্থিত থাকেননি’। এই বক্তব্যের পর ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বগটুই কাণ্ডে সিট গঠন ও মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে বিজেপি বিধায়করা বাইরে এসে বিক্ষোভ করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দলনেতা মনোজ টিগ্গাকে সামনের সারিতে দেখা যায়। এরপরই তৃণমূল বিধায়কদের সঙ্গে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মাটিতে ফেলে মারধরের অভিযোগ এসেছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নাক ফেটে যায়।

মনোজ টিগ্গার জামা ছিঁড়ে যায়। এরপরই শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, নরহরি মাহাত, দীপক বর্মন ও শংকর ঘোষ- পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ডের প্রস্তাব আনে তৃণমূল। প্রস্তাবে সায় দিয়ে স্পিকার ৫ বিধায়ককে আগামী বাজেট অধিবেশন পর্যন্ত সাসপেন্ড করেছেন। প্রতিবাদে টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। ইতোমধ্যে ফিরহাদ হাকিম পৌঁছে যান ঘটনাস্থলে। তিনি সবাইকে শান্ত করার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রীকে ফোনে বিষয়টি জানানো হয়েছে। সব মিলিয়ে, অধিবেশনের শেষদিন নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো রাজ্য বিধানসভা।


আরোও অন্যান্য খবর
Paris