সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নিম্ন আদালতের মামলার হিসাব চেয়েছেন সুপ্রিম কোর্ট

Paris
Update : সোমবার, ২৮ মার্চ, ২০২২

এফএনএস : অধস্তন আদালতে বিচারাধীন দেওয়ানি, ফৌজদারি ও ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা সরজমিনে গণনা করে এবং তদন্তাধীন থাকা মামলার প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির এ নির্দেশনা সম্প্রতি ট্রাইব্যুনালসহ সব নিম্ন আদালতের প্রতি বিজ্ঞপ্তি আকারে জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রতিটি অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালতে এবং ট্রাইব্যুনালে বিচারাধীন মোকদ্দমার প্রকৃত সংখ্যা সরজমিনে মোকদ্দমার নথি গণনা করে ছক অনুযায়ী ৩১ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের মনিটরিং কমিটির সাচিবিক সহায়তা প্রদানকারী কর্মকর্তাকে হার্ড কপি এবং ইমেইলে সফট কপি পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

এছাড়া পুলিশ বা অন্য কোনো তদন্তকারী সংস্থার কাছে তদন্তাধীন মামলার প্রকৃত সংখ্যা পৃথকভাবে নির্ধারণ করে পাঠাতে হবে। এর আগে গত ২৭ জানুয়ারি অধস্তন আদালতের মনিটরিংয়ের জন্য আট বিভাগে হাইকোর্ট বিভাগের আটজন বিচারপতিকে মনিটরিংয়ের দায়িত্ব দেন প্রধান বিচারপতি। একইসঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় আট কমর্কর্তাকেও দায়িত্ব দেওয়া হয়। ‘মনিটরিং কমিটি ফর সার্বরডিনেট কোর্টস’ শীর্ষক শিরোনামের কমিটির ঢাকা বিভাগের দায়িত্বে বিচারপতি মোস্তফা জামান ইসলাম,

খুলনা বিভাগে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বরিশাল বিভাগে বিচারপতি জাফর আহমেদ, চট্টগ্রাম বিভাগে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, সিলেট বিভাগে বিচারপতি এস এম কুদ্দুস জামান, রংপুর বিভাগে বিচারপতি শাহেদ নূরউদ্দিন, ময়মনসিংহ বিভাগে বিচারপতি মো. জাকির হোসেন এবং রাজশাহী বিভাগে বিচারপতি মো. আখতারুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris