সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহীর আদালতে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় যুবকের কারাদণ্ড

Paris
Update : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার এ অর্থ পরিশোধ না করলে আরও তিনমাস বিনাশ্রম কারাভোগ করতে হবে আসামিকে।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. সুমন ওরফে আবদুল মতিন ওরফে শুভ (২৪)। নওগাঁর সদর উপজেলার চকপ্রসাদ মোল্লাপাড়া গ্রামে তাঁর বাড়ি। বাবার নাম মোতালেব মোল্লা। আসামি পলাতক আছেন। তাঁর অনুপস্থিতিতেই রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান। এ মামলার বাদীর নাম শহিদুল ইসলাম। নওগাঁর রাণীনগর উপজেলার পুজাইল গ্রামে তাঁর বাড়ি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ২০১৬ সালের ২৬ জুলাই তিনি রাণীনগর থানায় আসামি সুমনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোসা. ইসমত আরা জানান, ২০১৬ সালের ৭ জুলাই আসামি শুভ নিজেকে উগ্র ও জঙ্গি দলের সদস্য পরিচয় দিয়ে বাদীর ভাতিজিকে একটি এসএমএস পাঠান। এতে সুমন তাঁদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। এ ছাড়া বাড়িতে অবৈধ অস্ত্র রেখে বিপদে ফেলারও হুমকি দেন তিনি। এ নিয়ে শহিদুল ইসলাম থানায় মামলা করেন। পুলিশ তদন্ত করে সুমনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এরপর নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করলেন।


আরোও অন্যান্য খবর
Paris