সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

দুর্গাপুরের আব্দুল্লাহ ফিড মিলে ভ্রাম্যমান আদালতের অভিযান, মালিকের জরিমানা

Paris
Update : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : দুর্গাপুরের সেই আলোচিত আব্দুল্লাহ ফিড মিলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। আব্দুল্লাহ ফিড মিলের অন্তরালে অন্য কোম্পানীর নামে মানহীন ফিড উৎপাদন সহ বিভিন্ন অনিয়ম ও প্রতারনার অভিযোগ তুলে জাতীয় ও আঞ্চলিক সংবাদ মাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদ আমলে নিয়ে গতকাল রোববার সকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলার বদ্ধনপুর আব্দুল্লাহ ফিড মিলে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের হিসাবরক্ষক ও উপজেলা ভূমি অফিসের নাজির মনিরুল ইসলাম জানান, নিয়ম নীতির তোয়াক্কা না করে আব্দুল্লাহ ফিড মিলে অন্য কোম্পানীর ফিড উৎপাদন, ফিডের বস্তার লেবেলে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, ব্যাস নং, লট নং না থাকার অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিনদিনের কারাদন্ডের রায় ঘোষনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ। ভ্রাম্যমান আদালতের নিকট জরিমানার অর্থ প্রদানের মাধ্যমে কারাদন্ড থেকে অব্যাহতি নেন আব্দুল্লাহ ফিড মিলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী।

ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, ভ্রাম্যমান আদালতের হিসাবরক্ষক উপজেলা ভূমি অফিসের নাজির মনিরুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের ক্ষেত্রসহকারী ও দুর্গাপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন। এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ বলেন, আব্দুল্লাহ ফিড মিলের কারখানায় অন্য কোম্পানীর ফিড উৎপাদন করা নিয়ম বর্হিভূত ও শাস্তিযোগ্য অপরাধ, সেই সাথে সরবাহের প্রস্তুতকৃত ফিডের বস্তার লেবেলে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ, লট নং, ব্যাস নং কিছুই নেই।

এই অনিয়মের অভিযোগে প্রথমবারের অপরাধের জন্য কঠোর হুসিয়ারীর মাধ্যমে সতর্ক করে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের কারাদন্ডের রায় দেওয়া হয়। কোম্পানীর আব্দুল্লাহ ফিড মিলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী জরিমানার অর্থ প্রদানের মাধ্যমে ভ্রাম্যমান আদালতের নিকট হতে অব্যাহতি নেন।


আরোও অন্যান্য খবর
Paris