সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী নগরীতে ৬ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

Paris
Update : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ছয় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নগরীর মতিহার থানার কাজলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাবু (৩৫)। মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকায় তাঁর বাড়ি।

রাজশাহী নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, দুই ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অপেক্ষা করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। এ সময় একজন পালিয়ে গেলেও বাবুকে ছয় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও করা হয়েছে বলে জানিয়েছেন আরেফিন জুয়েল।


আরোও অন্যান্য খবর
Paris