রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

ঋণ আদায় মহাক্যাম্পে রাকাব’র ২৫০ কোটি টাকা বকেয়া আদায়

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : গত ২২ ও ২৩ নভেম্বর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর সকল শাখায় একযোগে ঋণ আদায় মহাক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়। এই মহাক্যাম্পে ১২৯৭৪ জন ঋণ গ্রহিতার নিকট থেকে প্রায় ২৫০ কোটি টাকা বকেয়া ঋণ আদায় করা হয় যেখানে শ্রেণীকৃত ঋণের পরিমাণ ছিল ২৫ কোটি ২৬ লক্ষ টাকা, সম্ভাব্য শ্রেণীকৃত ঋণ ১৭৬ কোটি ৬৫ লক্ষ টাকা, পুনঃতফশীলকৃত ঋণ ১৬ কোটি ৪২ লক্ষ টাকা, এক্সিট সুবিধার আওতায় প্রদানকৃত ঋণ ৩০ লক্ষ টাকা এবং অন্যান্য ঋণ হতে আদায় ৩০ কোটি ৬১ লক্ষ টাকা। এর মধ্যে রাজশাহী বিভাগ ১৪৮কোটি ২৭ লক্ষ, রংপুর বিভাগ ৯৯ কোটি ৫১ লক্ষ এবং স্থানীয় মুখ্য কার্যালয় ১ কোটি ৪৬ লক্ষ টাকা ঋণ আদায় করে।

মহাক্যাম্পে ঋণ আদায়ের পাশাপাশি বিভিন্ন হিসাবের মাধ্যমে ৩৬ কোটি ৫৫ লক্ষ টাকা আমানত সংগ্রহ এবং উল্লেখযোগ্য পরিমাণ ঋণ বিতরণ করা হয়। এ ঋণ আদায় মহাক্যাম্পে ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীগণসহ বিভিন্ন জোনের জোনাল ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। ব্যাংক ব্যবস্থাপনা আশাপ্রকাশ করেন মহাক্যাম্পে ঋণ আদায়ের ধারাবাহিকতা বজায় রেখে আগামী ডিসেম্বর ২০২১ সময়ের মধ্যে সকল প্যারামিটারে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে এবং এজন্য সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আরও বেশী সক্রিয় ভুমিকা পালন করতে হবে।


আরোও অন্যান্য খবর
Paris