সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

দুর্গাপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

Paris
Update : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। মামলার এজাহার ও দুর্গাপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর দুর্গাপুর পৌর এলাকার সিঙ্গা সদরের মোকছেদ আলীর পুত্র আল আমিন (১৬) পার্শ্ববর্তী এলাকার এক বাক প্রতিবন্ধী শিশুকে ফুসলিয়ে হোজা নদীর কিনারে নিয়ে গিয়ে ধর্ষন করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী প্রতিবন্ধী শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় গতকাল শনিবার দূর্গাপুর থানায় ধর্ষিত প্রতিবন্ধী শিশুর পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করে। মামলার প্রেক্ষিতে দুর্গাপুর থানা পুলিশ অভিযুক্ত আল আমিন এর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী জানান, প্রতিবন্ধীদের শিশু ধর্ষণের অভিযোগে আল আমিন নামের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে, আজ রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris